বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উপলক্ষে প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা।

কাজী জাবেদ হোসেন
নভেম্বর ২৮, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উপলক্ষে প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা।

কাজী জাবেদ হোসেন
আদর্শ সদর,প্রতিনিধি,কুমিল্লা

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু। মুখ্য আলোচক ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম।

কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্যোক্তা সৃষ্টি ও রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রদর্শনীতে বিভিন্ন জাতের গবাদিপশু, পোল্ট্রি, প্রাণিসম্পদভিত্তিক প্রযুক্তি ও উৎপাদিত পণ্য প্রদর্শনের মাধ্যমে খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।