বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

নাটোর জেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব,পাবনা

গিয়াস উদ্দিন সরদার
নভেম্বর ২৮, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

নাটোর জেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব,পাবনা

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ আজ শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, নাটোর জেলা ধরাইল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ২-০ গোলে জয়ী হয়ে ফাইনালে স্বনামধন্য ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব,পাবনা। সকল খেলোয়াড়, টীম কর্মকর্তা ও যারা ভাঙ্গুড়া থেকে নাটোরে এসে খেলা উপভোগ করেছে এবং ঘরে বসে পাশা ভাইয়ের মত অনেকই টিভিতে লাইভ দেখেছেন তাদের সবাই কে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে এই ফুটবল ক্লাবের কর্মকর্তা শিক্ষক বিএম ছানা উল্লাহ।

ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান বিএম ছানা উল্লাহ জানান ২০২৬ সালে পাবনা জেলা সহ সিরাজগঞ্জ ও নাটোর জেলার একাধিক মাঠে বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণ করে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব। সেই ধারাবাহিকতা থেকে নাটোর সদরের এই জহির আলম জেহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া। আমাদের এই ক্লাবের টার্গেট নতুন ও প্রতিভাবান খেলোয়াড়ের সমন্বয়ে আরো এগিয়ে যাওয়া।এই ফুটবল টুর্নামেন্টে সামনের ফাইনাল টার্গেট করে নিয়মিত ঐতিহাসিক বড়াল ব্রিজ ফুটবল খেলার মাঠে খেলোয়াড় অনুশীলনে মনোযোগি করে তোলা।

আগামী ফাইনাল খেলার জন্য ভাঙ্গুড়া উপজেলার সকল ক্রীড়াপ্রেমি ও সাধারণ মানুষের কাছে দোয়া চাই।আপনারা এই স্বনামধন্য ক্লাবের পাশে থাকলে খেলাধুলায় আরো এগিয়ে যাবে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব।

ফাইনালে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব ও পাবনা-০২
গোপালপুর খেলোয়াড় কল্যাণ সমিতি লালপুর নাটোর-০০;খেলাটি অনুষ্ঠিত হয় ধরাইল খেলার মাঠ, নাটোর।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
২৭ নভেম্বর ২০২৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।