বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

চরিত্রের জন্য ১২ কেজি ওজন বাড়িয়ে নাচের মহড়ায় বিপাকে শ্রদ্ধা কাপুর

পত্রিকার পাতা ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নতুন সিনেমা ‘ইথা’র চরিত্রের প্রয়োজনে ১০ থেকে ১২ কেজি ওজন বাড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে বাড়তি ওজন নিয়ে নাচের মহড়া করতে গিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাঁকে। এমনকি শুটিংয়ের দ্বিতীয় দিনই গুরুতর চোট পান অভিনেত্রী। সম্প্রতি সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে এসব তথ্য জানিয়েছেন নৃত্য পরিচালক বৈভবী মার্চেন্ট।

বৈভবী জানান, চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানোর পর দ্রুত নাচের বিভিন্ন মুদ্রা আয়ত্ত করা শ্রদ্ধার জন্য কঠিন হয়ে পড়ে। *ভ্যারাইটি ইন্ডিয়া*কে তিনি বলেন, পরিচালক লক্ষ্মণ উতেকর উল্টো ক্রমে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাৎ, দ্বিতীয় অংশের পাশাপাশি সিনেমার শেষের গানের দৃশ্য দিয়ে শুটিং শুরু হয়। ওই পর্যায়ের চরিত্রের প্রয়োজনে তখন শ্রদ্ধার ওজন প্রায় ১০ থেকে ১২ কেজি বেড়েছিল।

বৈভবী বলেন, বাড়তি ওজনের কারণে দ্রুত নাচের মুদ্রা পরিবর্তনের সময় শ্রদ্ধার হাঁটু ও পায়ের পেশিতে চাপ পড়ত। পাশাপাশি তাঁর শারীরিক সক্ষমতার ওপরও এর প্রভাব পড়েছিল। এ কারণে কঠোর মহড়া ও শারীরিক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে। একেকবার এক ঘণ্টা করে মহড়া চালানো হতো।

শুটিংয়ের দ্বিতীয় দিনই গুরুতর চোট পান শ্রদ্ধা। বৈভবী জানান, দুপুরের খাবারের বিরতির ঠিক আগে খালি পায়ে নাচছিলেন অভিনেত্রী। দিনের তাপে মেঝে উত্তপ্ত হয়ে ওঠায় পায়ের সঙ্গে মেঝের ঘর্ষণ থেকে চোট পাওয়ার ঝুঁকি তৈরি হয়।

বৈভবী বলেন, ঘটনাটি তাঁদের সবার মনোবলে প্রভাব ফেলেছিল। তবে ছয় সপ্তাহ থেকে দুই মাসের বিরতি এবং কঠোর ফিজিওথেরাপির পর তাঁরা নতুন উদ্যমে কাজে ফেরেন। এরপর প্রতিটি লাবনি নাচের আগে ও পরে বাধ্যতামূলকভাবে ওয়ার্মআপ, কুলডাউন ও ফিজিওথেরাপির ব্যবস্থা রাখা হয়।

মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা ও লাবনি নৃত্যধারার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘ইথা’। শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে শ্রদ্ধা কাপুর ছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত যোশী। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।