পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অবসরে এনবিআরের সদস্য কাজী মোস্তাফিজুর

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কাস্টমস রফতানি, বন্ড ও আইটি) কাজী মোস্তাফিজুর রহমানকে অবসরে পাঠানো হয়েছে। বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তার অবসরের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করবেন। এসময় তিনি ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ বিধি মোতাবেক অন্যান্য অবসর-সুবিধা প্রাপ্য হবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মো. মোবারক হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।