পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অমনিকেয়ার ডায়াগনস্টিক-বিপিসির মধ্যে সমঝোতা স্মারক সই

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড এবং বগুড়া প্রফেশনালস ক্লাবের (বিপিসি) মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে, যা স্বাস্থ্যসেবা সহযোগিতা ও কমিউনিটি সেবার ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচিত করল।শনিবার (১৩ সেপ্টেম্বর) তাদের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়।সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বগুড়া প্রফেশনালস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের কো-ফাউন্ডার ও ট্রেজারার অ্যাডভোকেট রিজভী আহমেদ; নির্বাহী বোর্ড সদস্য (করপোরেট অ্যাফেয়ার্স) মো. আকিব আল রাব্বি; নির্বাহী সদস্য ইঞ্জি. হোসেন মাহবুব ও সদস‍্য একেএম নাহিদুজ্জামানসহ অন্য সম্মানিত সদস্যরা।এ ছাড়া অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার ডা. মো. ইমতিয়াজ উদ্দিন; হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বানাজির আহমেদ এবং করপোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী ম্যানেজার সজল কুমার দাস।

ঢাকার কাফরুল এলাকার বেগম রোকেয়া সরণি (২২০/এ)-তে অবস্থিত অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড একটি বিশেষায়িত ডায়াগনস্টিক সেন্টার, যা নির্ভুলতা ও যত্নের মাধ্যমে বিস্তৃত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সুপরিচিত। অন্যদিকে, বগুড়া প্রফেশনালস ক্লাবের প্রাথমিক সদস্য সংখ্যা এক হাজারেরও বেশি, যাদের শেকড় বগুড়ার সঙ্গে যুক্ত। ক্লাবটি পেশাগত উন্নয়ন, নেটওয়ার্কিং, কল্যাণ ও সদস্যদের অগ্রগতিতে নিবেদিত একটি প্রাণবন্ত সংগঠন, যা জ্ঞান-বিনিময় ও সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছে।এমওইউ চুক্তির আওতায় অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড বিপিসি সদস্য ও তাদের পরিবারকে বিশেষ সুবিধা প্রদান করবে। এর মধ্যে রয়েছে প্যাথলজি টেস্টে ৩৫ শতাংশ ছাড়, এক্স-রে, এমআরআই/সিটি স্ক্যান ও অন্যান্য ইমেজিং সেবায় ২৫ শতাংশ ছাড় এবং অমনিকেয়ার ফার্মেসির ওষুধে ৫ শতাংশ ছাড়।

এই সহযোগিতা বিপিসি সদস্য ও তাদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা প্রদান করবে এবং স্বাস্থ্যসেবার উৎকর্ষতা ও পেশাগত কল্যাণের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করবে। উভয় প্রতিষ্ঠানই সমাজের সার্বিক কল্যাণে দীর্ঘমেয়াদি সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।