নিরাপত্তা শঙ্কায় টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা নিয়ে একাধিকবার আইসিসির সঙ্গে বৈঠক করেছে বিসিবি। তবে বিষয়টি নিয়ে এখনও সমাধান হয়নি বলে এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিলেন, অযৌক্তিক চাপ দিয়েও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, ‘অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করানো যাবে না। এর আগেও উদাহরণ আছে যে, পাকিস্তানের দাবির মুখে ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি।’
যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানবো না।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

