পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আরএসএফের হামলায় সুদানে নিহত অন্তত ৩০

Main Admin
অক্টোবর ১১, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সুদানের স্থানীয় বিভিন্ন প্রতিরোধ কমিটি সাধারণত সংঘাতে ত্রাণ তৎপরতা সমন্বয় ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য নথিভুক্ত করে। ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত চলছে। দেশটির এই সংঘাতে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া আরও প্রায় আড়াই কোটি মানুষ তীব্র খাদ্যসংকটের মুখোমুখি হয়েছেন।

 

এল-ফাশার প্রতিরোধ কমিটি বলেছে, শহরের একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে অবস্থিত দার আল-আরকাম বাস্তুচ্যুত শিবিরে হামলা চালিয়েছে আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

এক বিবৃতিতে কমিটি বলেছে, হামলায় অনেক হতাহত হয়েছেন। ভূগর্ভস্থ আশ্রয়স্থলে অনেকের মরদেহ চাপা পড়েছে। আরএসএফের এই হামলাকে গণহত্যা বলে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

দারফুরের প্রত্যন্ত অঞ্চলে আরএসএফের নিয়ন্ত্রণের বাইরে থাকা শেষ প্রাদেশিক রাজধানী এল-ফাশার বর্তমানে যুদ্ধের নতুন কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ওেই অঞ্চলে দেশটির আধা-সামরিক বাহিনী নিজেদের আধিপত্য সুসংহত করার চেষ্টা করছে।

মানবাধিকারকর্মীরা বলেছেন, শহরটি এখন ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের জন্য উন্মুক্ত কবরস্থানে পরিণত হয়েছে। আরএসএফের অবরোধ শুরুর প্রায় ১৮ মাস পর ৪ লাখ বেসামরিক নাগরিকের আবাসস্থল এল-ফাশারে বর্তমানে প্রায় সব ধরনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ফুরিয়ে গেছে।

ওই অঞ্চলে পশুখাদ্যের ওপর নির্ভর করে পরিবারগুলো এতদিন টিকে থাকলেও এই খাদ্যও মিলছে না। এক বস্তা পশুখাদ্যের দাম কয়েকশ’ মার্কিন ডলার ছাড়িয়েছে। স্থানীয় প্রতিরোধ কমিটিগুলো বলছে, খাবারের অভাবে শহরের বেশিরভাগ স্যুপ কিচেন বন্ধ হয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।