বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইরানে আটকে পড়া বাংলাদেশিদের প্রথম দল ফিরছে আগামী সপ্তাহে

Main Admin
জুন ২৩, ২০২৫ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

তেহরান ও তেলআবিবের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম দফায় আগামী সপ্তাহেই দেশে ফিরছেন ২৫ জন বাংলাদেশি নাগরিক। পুরো প্রক্রিয়ায় মোট ৯২ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হবে ধাপে ধাপে।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশি নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ আমরা দ্রুত বাস্তবায়ন করছি।

তেহরানে বাংলাদেশের দূতাবাস ইতোমধ্যে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের একটি তালিকা তৈরি করেছে, যা পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাকিস্তান সরকার তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এসব বাংলাদেশি ইরান থেকে স্থলপথে পাকিস্তানে প্রবেশ করবেন। সেখান থেকে করাচি বা নিকটবর্তী বিমানবন্দর দিয়ে দুবাই হয়ে বাংলাদেশে ফেরানো হবে।

ইসলামাবাদের এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী ২৫ কিংবা ২৬ জুনের মধ্যে প্রথম দলটি ইসলামাবাদে প্রবেশ করতে পারে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে তাদের বাংলাদেশে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।