ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। টাইম অব ইসরাইল এ খবর জানিয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। টাইমস অব ইসরায়েল জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায়ই ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হুথিরা। জবাবে ইসরাইলও ইয়েমেনে বিমান হামলা চালায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

