পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

উপজেলা চ্যাম্পিয়ন ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়

Md Abu Bakar Siddique
অক্টোবর ১, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর ফুটবল ইভেন্টে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় টানা দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে।

পুরো কাপাসিয়া উপজেলাকে ৪টি জোনে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘাগটিয়া জোনে ড. মোহাম্মদ আবুল হাসান মডেল স্কুলকে টাইব্রেকারে ৫–৩ গোলে পরাজিত করে জোন চ্যাম্পিয়ন হয় ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়। এরপর উপজেলা পর্যায়ের ফাইনালে কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজকে টাইব্রেকারে ৩–০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।

বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্যে প্রধান শিক্ষক জনাব একে এম ফজলুল হক বলেন, “শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং খেলোয়াড়দের কঠোর পরিশ্রমেই এই অর্জন সম্ভব হয়েছে।”

এ বিজয়ে ঘাগটিয়া চালা ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার গ্রুপের সভাপতি জিয়াউর হক জুয়েল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক ও সাবেক ছাত্র মো. আশরাফুল আরিফ, সাবেক ছাত্র সফিকুল ইসলাম, মোবারক হোসেন, শরিফ হোসেন, মো. মিদুল আহমেদ ও আদ্দিনুর রহমান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।