বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এপ্রিলে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু মার্চের তুলনায় দ্বিগুণ

Main Admin
মে ২, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ১ মে ২০২৫ – দেশে ডেঙ্গুর প্রকোপ আগাম মৌসুমেই উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। মার্চের তুলনায় এপ্রিল মাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মার্চে ডেঙ্গু আক্রান্ত ছিলেন ৩৩৬ জন, আর এপ্রিলে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৩-এ। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও দ্বিগুণ হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

ডেঙ্গু ওয়ার্ডে ভিড়
চলতি সপ্তাহে মহাখালীর ডিএনসিসি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। একজন রোগীর স্বজন জানান, “জ্বর, বমি, মাথাব্যথা, তারপর মুখ দিয়ে রক্ত – অনেক সিরিয়াস অবস্থা ছিল, তাই হাসপাতালে নিয়ে এসেছি।”

বিশেষজ্ঞদের মত
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, “বর্তমান তাপমাত্রা ডেঙ্গু মশার প্রজননের জন্য আদর্শ। সিটি করপোরেশনগুলো যদি এখনই ব্যবস্থা না নেয়, পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

সেনাবাহিনীর সহায়তায় অভিযান
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এবার মশা নিধনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে। তিনি বলেন, “পরিস্থিতি যেন খারাপ না হয়, সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।