পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এশিয়া কাপ ফাইনাল: কত টাকা পাবে ভারত ও পাকিস্তান?

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিনের প্রতীক্ষার পর এবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। খেলাটি নিয়ে উত্তেজনা তুঙ্গে, তবে শুধু মাঠের লড়াই নয়, প্রাইজমানির আকর্ষণও কম নয় এই ম্যাচে।চ্যাম্পিয়ন দল হিসেবে যে দল শিরোপা ঘরে তুলবে, তারা পাবে ৩ লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিকভাবে পুরস্কারের এই পরিমাণ ঘোষণা করেনি, তবে আয়োজক কমিটির ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতের ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিযোগিতাটির প্রাইজমানি আগের আসরের তুলনায় এবার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ২০২৩ সালে ওয়ানডে সংস্করণে অনুষ্ঠিত এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার, আর ২০২২ সালের আসরে এই অঙ্ক ছিল ২ লাখ ডলার।আজ রাতেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রায় ২৮ হাজার দর্শকের সামনে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।