পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এশিয়া কাপ হকিতে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

Md Abu Bakar Siddique
আগস্ট ৩০, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

এশিয়া কাপ হকিতে দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এ জয়ে দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।শনিবার ভারতের বিহারের রাজগিরেতে চাইনিজ তাইপেকে ৩-৮ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের খেলোয়াড়েরা।ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, রকিবুল হাসান এবং আশরাফুল ইসলাম। অন্য দুই গোল এসেছে সোহানুর রহমান সবুজ এবং দলের অধিনায়ক রেজাউল বাবুর স্টিক থেকে। ম্যাচের শুরুতেই (৪ মিনিটে) আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬ মিনিট পরে গোল শোধ করেন চাইনিজ তাইপের তিসং ইয়ং। দ্বিতীয় কোয়ার্টারে তিসং এর গোলে লিড নেয় চাইনিজ তাইপে। তবে আবারো দলকে সমতায় ফেরায় আবদুল্লাহ। ২-২ সমতায় থেকে হাফ টাইমে যাওয়া বাংলাদেশ শেষ দুই কোয়ার্টারে ঝড় তোলে। শেষ দুই কোয়ার্টারে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি তাইপে। তৃতীয় কোয়ার্টারে সবুজের গোলে ব্যবধান ২-৩ করে বাংলাদেশ। এরপর ২ মিনিটে রকিবুলের দুই গোলে লিড আরো বড় করে বাবু -রোমানরা। ৪৫ মিনিটে আশরাফুলের গোলে ২-৬ গোলের লিড নিয়ে তৃতীয় কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

শেষ কোয়ার্টারে দলের অধিনায়ক রেজাউল বাবু গোলের খাতা খোলেন। ৫৮ মিনিটে চাইনিজ তাইপের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আশরাফুল ইসলাম। ৬০ মিনিটে চাইনিজ তাইপের হয়ে সান্ত্বনার গোলে ব্যবধান কমান টিসুং জেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।