বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে

Main Admin
মে ৪, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র গঠনে মৌলিক বিষয়গুলোয় একমত হতে এবং ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে। এ জন্য দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ রবিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠকে এ আহ্বান জানান তিনি।

আলী রীয়াজ বলেন, আগামী ১৫ মে’র মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করা হবে।সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ঐকমত্যের দায়িত্ব কেবল কমিশনের নয়, আপনারাও সহযোগিতার ভিত্তিতে কথা বলুন। আমাদের ভূমিকা অনুঘটকের। এক জায়গায় আসার জন্য আপনারাও সহযোগী রাজনৈতিক শক্তিকে অনুপ্রাণিত করবেন।এছাড়া, রাজনৈতিক দলগুলোকে অন্যান্য দলের সাথে আলোচনার আহ্বান জানান আলী রীয়াজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।