পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ওয়েস্টিনে ‘গুরমে কাবাব ফেস্ট’

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দ্য ওয়েস্টিন হোটেলে ব্যাংক এশিয়া পিএলসির সহযোগিতায় হয়ে গেল ‘গুরমে কাবাব ফেস্ট’– বৈশ্বিক কাবাব স্বাদের উৎসব। এ এক অনন্য রন্ধন উৎসব, যেখানে তুলে ধরা হয়েছে বিশ্বের নানা প্রান্তের কাবাবের ঐতিহ্যবাহী স্বাদ ও শিল্পকৌশল। অতিথিরা ৩ সেপ্টেম্বর (বুধবার) থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত গুলশান-২ নম্বরে অবস্থিত দ্য ওয়েস্টিন ঢাকার পুরস্কারপ্রাপ্ত রেস্টুরেন্ট সিজনাল টেস্টস-এ এই বিশেষ উৎসব উপভোগ করতে পারবেন।বুধবার দ্য ওয়েস্টিন ঢাকায় এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আরব রিপাবলিক অব ইজিপ্টের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ওমর ফাহমি, ইজিপ্ট এয়ার বাংলাদেশের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোস্তাফা ম্যাগডি এলকাদি, ব্যাংক এশিয়া পিএলসি’র ডিএমডি ও হেড অব রিটেইল মার্কেটিং সৈয়দ জুলকার নায়েন এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও মো. শাখাওয়াত হোসেন। বিদেশি কাবাব বিশেষজ্ঞ শেফ এবং দ্য ওয়েস্টিন ঢাকার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে তারা ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তী সময়ে অতিথিরা কাবাব উৎসবের স্বাক্ষর ডিশগুলোর একটি বিশেষ টেস্টিং সেশনে অংশ নেন।

 

আন্তর্জাতিকভাবে স্বনামধন্য কাবাব বিশেষজ্ঞ শেফ সাঈত দারসুন, এক্সিকিউটিভ শেফ স্বপন রোজারিও এবং শেফ রিমাউন ওবাইদের তত্ত্বাবধানে গুরমে কাবাব ফেস্ট নিয়ে এসেছে বৈশ্বিক কাবাব ঐতিহ্যের অসাধারণ সমাহার। এর মধ্যে রয়েছে— মসলায় মেরিনেট করে ধীরে ধীরে গ্রিল করা মিশরের ঐতিহ্যবাহী হাল্লা কাবাব, পেঁয়াজ ও পার্সলে দিয়ে মিশ্রিত ল্যাম্ব বা বিফের কিমা দিয়ে তৈরি বিখ্যাত কোফতা কাবাব, উল্লম্ব রোটিসারিতে রান্না করা তুরস্কের বিশ্বখ্যাত ডোনার কাবাব, চারকোলে গ্রিল করা লবস্টার কাবাব, লেবাননের রসুন-হার্ব কাবাব, আফগানিস্তানের মশলাদার চাপলি কাবাব, মরক্কোর জাফরান ও পাপরিকায় মেরিনেট করা ল্যাম্ব এবং গ্রিসের জনপ্রিয় সুভলাকি পিটা ও তাজ্জিকি। দক্ষিণ এশিয়ার স্বাদে যুক্ত হয়েছে পুরনো ঢাকার সুতলি কাবাব ও পাকিস্তানের লাহোরি সিক কাবাব। আধুনিক ফিউশন হিসেবে রয়েছে চারকোল ল্যাম্ব শ্যাঙ্ক কাবাব, যা ধীরে রান্না করে ফ্লেমে ফিনিশ করা হয়েছে। প্রতিটি পদই খাঁটি স্বাদ এবং রন্ধনশিল্পের নিদর্শন হিসেবে অতিথিদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিয়েছে।বৈচিত্র্যময় কাবাবের সঙ্গে অতিথিরা উপভোগ করতে পারবেন আঞ্চলিক জনপ্রিয় খাবার। যেমন— ধীরে রান্না করা মাটন নিহারি, সুগন্ধি বিরিয়ানি এবং নানান রকম ঐতিহ্যবাহী পদ। ডাইনিং অভিজ্ঞতার শেষ প্রান্তে ডেজার্ট স্টেশনে থাকছে ওম আলি, নানারকম বাকলাভা, তুর্কি রেভানি, তুলুম্বা, মোশাবাক, চকোলেট ফাউন্টেন, রিচ মুস কেকসহ আরো অনেক কিছু।

 

গুরমে কাবাব ফেস্ট উপভোগ করা যাবে কেবলমাত্র ডিনারের সময়। বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে জন প্রতি ৮,৯৫০ টাকা (নেট)। উৎসব চলাকালে ব্যাংক এশিয়া পিএলসি এবং আরও ২৭টি পার্টনার ব্যাংকের মাধ্যমে অতিথিরা আকর্ষণীয় বাই-ওয়ান-গেট-টু এবং বাই-ওয়ান-গেট-ওয়ান অফার উপভোগ করতে পারবেন। এছাড়া, ভ্রমণ পার্টনার ফার্স্টট্রিপের সৌজন্যে সৌভাগ্যবান ডাইনাররা জিতে নিতে পারবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট। আগ্রহী অতিথিদের রিজার্ভেশনের জন্য কল করতে অনুরোধ করা হচ্ছে: +88-02-9891988 অথবা +8801730374871 নম্বরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।