বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কলকাতায় ১৮ কোটি টাকার পাথিরানা

Main Admin
ডিসেম্বর ১৬, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

অভিষিক্ত পেসারদের প্রথম সেটে চড়া দামে দল পেয়েছেন মাথিশা পাথিরানা। তাকে দলে পেতে নিলামের টেবিলে লড়াই করেছে লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতা। শেষ পর্যন্ত ১৮ কোটিতে এই লঙ্কান পেসারকে দলে টেনেছে শাহরুখের দল কলকাতা।

এর আগে, নিলামের শুরুতেই জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের নাম ওঠে। তবে তাকে নিতে কেউ আগ্রহ দেখায়নি।

নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। দুই কোটিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

নিলামের আগে থেকেই আলোচনায় ছিলেন ক্যামেরুন গ্রিন। নিলামের টেবিলেও তাকে নিকে রীতিমতো যুদ্ধ করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। প্রথমে তার প্রতি আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এক পর্যায়ে সেখানে যোগ দেয় চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে এই অজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।