পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পাশের দেশের ষড়যন্ত্রের আশঙ্কা বিটিএমএ সভাপতির

Md Abu Bakar Siddique
অক্টোবর ২১, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি ইঙ্গিত দিয়েছেন, পাশের দেশের ভূমিকা থাকতে পারে এই ঘটনার পেছনে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে শওকত আজিজ রাসেল বলেন, “বাংলাদেশের পোশাক খাতের বাজার যেন কমে যায়, তা পাশের দেশ চায়। এবছর আমাদের পোশাক খাতে ছয় শতাংশ, নিট খাতে পাঁচ শতাংশ বাজার কমেছে। গত বছর জুলাই আন্দোলনের সময়েও এতটা কমেনি। তাহলে এবছর কেন কমলো? এটা ষড়যন্ত্রের অংশ।”

এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম।

শওকত আজিজ রাসেল বলেন, “এক ধরনের ষড়যন্ত্র চলছে। একের পর এক ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। একটা ম্যাচের দাম এক টাকা হতে পারে, কিন্তু একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে অনেক মানুষের কর্মসংস্থান জড়িত। এই ক্ষতিগুলো কোনো গ্রুপ মূল্যায়ন করে না। আমরা বড় ধরনের ষড়যন্ত্রের শিকার হচ্ছি। এটা খেলার মাঠ না, এটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর।”

তিনি আরও বলেন, “এই ক্ষতি এখন বিমানবন্দর পর্যন্ত পৌঁছেছে। এরপর ঘরবাড়ি পোড়ানোর সময় আসবে।”

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কারা করছে—এমন প্রশ্নে রাসেল বলেন, “এটি এমন একটি ভূরাজনৈতিক অবস্থান, যেটা নিয়ে অনেকের চোখ পড়েছে। রাজনৈতিক ষড়যন্ত্র আছে, বহির্বিশ্বে ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র আছে। পার্শ্ববর্তী দেশের চিন্তাভাবনা, যাতে তাদের ব্যবসা ভালো হয়, আমাদের ব্যবসা কমে যায়।”

সংবাদ সম্মেলনে ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “কার্গো ভিলেজের আগুনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন শনাক্ত ও প্রতিরোধে কর্তৃপক্ষ চরম ব্যর্থতা দেখিয়েছে।” তিনি দায়ীদের শাস্তির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।