বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ক্যামেরায় বড় আপগ্রেড, আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন অ্যাপলের

পত্রিকার পাতা ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করেছে অ্যাপল। নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের নকশায় বড় ধরনের পরিবর্তন না থাকলেও ক্যামেরায় এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেড।

নতুন দুই প্রো মডেলেই রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এর সঙ্গে যুক্ত হয়েছে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি। ছয়টি পাতলা ব্লেডের এই প্রযুক্তি কম আলোতে ছবি তোলার মান ও গতি বাড়াতে সহায়তা করবে।

ক্যামেরার সফটওয়্যারেও নতুন সুবিধা যুক্ত হয়েছে। এখন ব্যবহারকারীরা হোয়াইট ব্যালান্স, শাটার স্পিড, অ্যাপারচার ও হিস্টোগ্রামের মতো বিভিন্ন সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। নতুন ফটোগ্রাফিক স্টাইলে টেক্সচার ও গ্রেইন নিয়ন্ত্রণের সুবিধাও থাকছে।

ভিডিও ধারণের ক্ষেত্রেও এসেছে নতুনত্ব। আইফোন ১৮ প্রো সিরিজের ক্যামেরা দিয়ে ডলবি এইচডিআর ভিশনে ৪কে ভিডিও ধারণ করা যাবে। শুটিংয়ের পর ভিডিওতে সিনেমাটিক ইফেক্টও যোগ করার সুযোগ থাকছে।

ফোনের সামনের দিকে ডায়নামিক আইল্যান্ডের আকার ছোট করা হয়েছে। নতুন ডায়নামিক আইল্যান্ড একসঙ্গে তিনটি লাইভ অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে।

পারফরম্যান্সের জন্য আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স—দুই মডেলেই ব্যবহার করা হয়েছে অ্যাপলের নতুন এ২০ প্রো চিপ। তাপ নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে নতুন ভ্যাপার চেম্বার প্রযুক্তি। পাশাপাশি ব্যাটারির নকশাতেও আনা হয়েছে উন্নতি।

অ্যাপলের দাবি, আইফোন ১৮ প্রোতে সর্বোচ্চ ৩৬ ঘণ্টা এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সে সর্বোচ্চ ৪৫ ঘণ্টা ভিডিও প্লেব্যাক করা যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাতেও এসেছে নতুন পরিবর্তন। আইওএস ২৭-এর সঙ্গে নতুন সিরিতে যুক্ত হচ্ছে কনটেক্সচুয়াল অন-স্ক্রিন ইন্টেলিজেন্স। শুরুতে ইংরেজি ভাষায় বেটা সংস্করণে চালু হবে এই সুবিধা। অক্টোবরে ফরাসি, জাপানি, কোরিয়ান, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষাতেও এটি চালু করা হবে।

আইওএস ২৭-এ থাকছে আইফোন হ্যান্ডঅফ সুবিধা। এর মাধ্যমে একটি ই-সিম ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী দুটি আইফোনের মধ্যে পরিবর্তন করা যাবে।

রঙের ক্ষেত্রেও নতুনত্ব এনেছে অ্যাপল। আইফোন ১৮ প্রো সিরিজে যুক্ত হয়েছে নতুন বারগান্ডি রঙ। আগের সিরিজের কমলা রঙের পরিবর্তে এবার দেখা যাবে এই নতুন রঙ।

নতুন মডেল দুটির দামও বেড়েছে। আইফোন ১৮ প্রোর দাম শুরু হচ্ছে ১ হাজার ১৯৯ ডলার থেকে। আর আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম শুরু ১ হাজার ২৯৯ ডলার থেকে। গত বছরের মডেলের তুলনায় দুই ফোনের দামই বেড়েছে ১০০ ডলার। শনিবার থেকে শুরু হবে আইফোন ১৮ প্রো সিরিজের প্রি-অর্ডার। আর বাজারে পাওয়া যাবে ১৮ সেপ্টেম্বর থেকে।

সব মিলিয়ে নতুন আইফোনে বড় ধরনের নকশাগত পরিবর্তনের পরিবর্তে ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাকেই বেশি গুরুত্ব দিয়েছে অ্যাপল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।