পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেলেন তানজিদ হাসান তামিম

Sun this Ja ham
মার্চ ১৫, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। জোড়া উইকেট হারালেও দারুণ ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম।

রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।

ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন সাইফ ও তানজিদ। পরে ধীরে ধীরে রানের গতি বাড়ান তারা। সাইফের তুলনায় বেশি আগ্রাসী ছিলেন তানজিদ তামিম। ৪৭ বলে ফিফটি তুলে নেন এই টাইগার ওপেনার। তাদের ব্যাটে শতরানের জুটি পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

তবে দলীয় ১০৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫৫ বলে ৩৬ রান করে শাহীন আফ্রিদির বলে বোল্ড হন সাইফ হাসান। এরপর নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে রানের ধারা অব্যাহত রাখেন তানজিদ তামিম। দুজনে মিলে গড়েন ৫৩ রানের জুটি।

দলীয় ১৫৮ রানে ৩৪ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন শান্ত। এরপরও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান তানজিদ তামিম। ৯৮ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ। আবরার আহমেদের বলে শাহীন আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে ১০৭ রান করে বিদায় নেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।