বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গরুর মাংসের এ রেসিপি জমিয়ে দেবে আপনার রান্নাঘর!

Main Admin
জুন ৩, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গরুর মাংসের নাম শুনলেই যেন ভোজনরসিকদের মুখে জল এসে যায়! ঈদ উৎসব হোক বা কোনো অতিথি আপ্যায়ন—গরুর মাংস ছাড়া যেন জমেই না। যদিও এই মাংস রান্না একটু সময়সাপেক্ষ, তবে সঠিক পদ্ধতিতে রান্না করলে এর স্বাদ ও ঘ্রাণ হয়ে ওঠে অসাধারণ।

আজ আমরা জানবো ঘরে বসেই রেস্টুরেন্ট-স্টাইলের একটি সহজ কিন্তু সুস্বাদু গরুর মাংসের ঝাল ঝোল রেসিপি, যা আপনি খুব সহজেই রান্না করতে পারবেন।

গরুর মাংসের ঝাল ঝোল —রেসিপি ও প্রস্তুত প্রণালী

উপকরণ :

পেঁয়াজ কুচি – ২ কাপ

আদা বাটা – ১ টেবিল চামচ

রসুন বাটা – ১ টেবিল চামচ

টক দই – ৩ টেবিল চামচ

টমেটো – ২টি (কুচি করা)

কাঁচা মরিচ – ৬-৮টি

শুকনা মরিচ গুঁড়া – ১ চা চামচ

হলুদ গুঁড়া – ১ চা চামচ

জিরা গুঁড়া – ১ চা চামচ

ধনে গুঁড়া – ১.৫ চা চামচ

গরম মসলার গুঁড়া – আধা চা চামচ

লবণ – পরিমাণমতো

তেল – আধা কাপ

দারুচিনি, এলাচ, লবঙ্গ – পরিমাণমতো (ফোড়নের জন্য)

পানি – প্রয়োজনমতো

রান্নার পদ্ধতি :

প্রথমে মাংস ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিন। একটি বড় হাঁড়িতে তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে হালকা ভাজুন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। তাতে আদা-রসুন বাটা দিয়ে নেড়ে নিন যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয়। এবার হলুদ, মরিচ, জিরা, ধনে গুঁড়া এবং টমেটো দিয়ে মসলা কষিয়ে নিন। প্রয়োজনে অল্প পানি ছিটিয়ে দিন যাতে মসলা পুড়ে না যায়। মসলা থেকে তেল ছাড়লে মাংস দিয়ে দিন। সঙ্গে দিন দই ও লবণ। এবার ঢেকে দিন এবং মাঝারি আঁচে ২৫–৩০ মিনিট ভালোভাবে কষিয়ে নিন। মাংস যখন কষানো হয়ে যাবে, তখন প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে দিন এবং নরম হওয়া পর্যন্ত রান্না করুন। শেষে কাঁচা মরিচ ও গরম মসলার গুঁড়া দিয়ে আরও ৫ মিনিট রান্না করে নামিয়ে নিন।

পরামর্শ :

এই গরুর মাংসের ঝাল ঝোল আপনি ভাত, পোলাও, কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। চাইলে শেষে ঘি ছিটিয়ে দিতে পারেন বাড়তি ঘ্রাণের জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।