বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো

Main Admin
আগস্ট ৩০, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইইসিসি মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো। বুধবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।এতে বলা হয়, আইইসিসি বাংলাদেশ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে, আগামী ৩০ আগস্ট (শনিবার) চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইইসিসি মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো, চট্টগ্রাম ২০২৫’। এ আয়োজনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং ইউরোপের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থাকবেন।এতে আরও বলা হয়, শিক্ষার্থীরা এই এক্সপোতে অংশগ্রহণ করে নিজেদের উচ্চশিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহের সুযোগ পাবেন। কোর্স নির্বাচন, স্কলারশিপ, ভিসা প্রসেসিং এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করার ব্যবস্থা থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীরা স্পট অ্যাসেসমেন্ট ও বিশেষ অফারের সুযোগ গ্রহণ করতে পারবেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইসিসি বাংলাদেশ বিশ্বাস করে, এই আয়োজন শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার সঠিক দিকনির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্সপোতে প্রবেশের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই।

শিক্ষার্থীদের নির্দিষ্ট দিনে সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে সরাসরি ভেন্যুতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।