পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চাঁদপুরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ মাদক কারবারি গ্রেফতার

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের সদর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ১১ মাদক কারবারিকে গ্রেফতার এবং ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত থেকে রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত একাধিক স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।অভিযান সূত্রে জানা গেছে, কচুয়ার কোয়া এলাকা থেকে মানিক (২২) ও মনির (২৩) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই উপজেলার শাহেদাপুর থেকে ইমাম হোসেন (৩৮) নামে আরও একজনকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।চাঁদপুর সদর আর্মি ক্যাম্প শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপের দুটি ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়।সদর উপজেলার বাবুরহাট এলাকায় চার মাদক কারবারি—আল-আমিন (৩৫), মো. সবুজ (১৫), মো. রনি (২৮) ও মো. রিজবী (২০)—কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে শহরের নাজিরপাড়া এলাকা থেকে মেহেদী রহমান (২৪), শান্ত খান (২৬) ও রহিমা বেগম (৩০) নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৯ পিস ইয়াবা।এছাড়া ফরিদগঞ্জ উপজেলার বিশকাটালি এলাকায় চালানো আরেকটি অভিযানে ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৪টি বড় ছুরি, ৭টি চাপাতি এবং ৩টি ছোট ছুরি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।