বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চার সিজনের পর ফিরছে ‘কনকা সেরা পরিবার’, শুরু হচ্ছে পঞ্চম সিজন

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ধাঁধা, বুদ্ধির খেলা, মজার ফান গেম, তারকাদের উপস্থিতি ও নানা জমজমাট আয়োজন নিয়ে আবারও ফিরছে পারিবারিক রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকার সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানটির টানা চার সিজনের দর্শকপ্রিয়তার পর এবার শুরু হচ্ছে পঞ্চম সিজন। নতুন সিজনে আগের আয়োজনের পাশাপাশি থাকছে নতুন কিছু সংযোজন।

আজ শনিবার ঢাকার গুলশানে বাংলাদেশে কনকা পণ্যের অনুমোদিত পরিবেশক, উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুসসাফা মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফছার, ডিরেক্টর নুরুল আজিম সানি, ডিরেক্টর সিনথিয়া কায়নাথ নূর, জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার-রিটেইল অপারেশন মো. জুলহক হোসাইন, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুণ্ডু, সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠান পরিকল্পনার প্রাথমিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য দেন মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুণ্ডু। এরপর এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ।

পরে কনকার পক্ষ থেকে বক্তব্য দেন ইলেক্ট্রো মার্ট লিমিটেডের সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জুলহক হোসাইন, জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফছার।

এরপর ‘কনকা সেরা পরিবার সিজন ৫’-এর লোগো উন্মোচন, আনুষ্ঠানিক উদ্বোধন ও থিম সং পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি ও প্রতিযোগিতার ফরম্যাট সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের ধারণা দেন।

‘কনকা সেরা পরিবার সিজন ৫’-এর রেজিস্ট্রেশন শুরু হবে ৩ অক্টোবর ২০২৬ এবং চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এ সময়ের মধ্যে একই পরিবারের ১৮ থেকে ৬০ বছর বয়সী যেকোনো দুই সদস্য মিলে একটি দল গঠন করে এনটিভির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। পাশাপাশি দেশজুড়ে ইলেক্ট্রো মার্টের শোরুমেও রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে।

অনুষ্ঠানটির প্রচার হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।