পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে বেসিক ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

Md Abu Bakar Siddique
জুলাই ১৫, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়নে সহায়তা প্রদান ও গতিশীলতা আনতে সোমবার (১৪ জুলাই) অর্থ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে শতভাগ রাষ্ট্রমালিকাধীন বেসিক ব্যাংক লিমিটেড।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার এর উপস্থিতিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন খান ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্য সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতার আওতায়, বেসিক ব্যাংক সর্বজনীন পেনশন স্কিম-এ জনগণকে নিবন্ধন কাজে সহায়তাসহ নিবন্ধনকারীর চাঁদা গ্রহণ করবে। যে কোনো নিবন্ধনকারী বেসিক ব্যাংকের শাখাগুলোর কাউন্টারে চাঁদা জমা দিতে পারবে। সর্বজনীন পেনশন স্কিমে সাধারণ জনগণের অংশগ্রহণকে আরো সহজ করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।