বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

অনলাইন ডেস্ক
মে ২, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিয়াজ হোসেন (২২) নামের এক বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (২ মে) ভোররাতে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা কুসুমপুরে এ ঘটনা ঘটে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত মহেশপুরের পেপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে কুসুমপুর সীমান্ত দিয়ে রিয়াজসহ সাত থেকে আটজনের একটি দল ভারতে প্রবেশের চেষ্টা করছিল। সে সময় বিএসএফ তাদের ওপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করে। এতে অন্যরা পালিয়ে গেলেও রিয়াজ হোসেন গুলিবিদ্ধ হন।
সূত্র জানায়, স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।