বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Main Admin
মে ২০, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করল বাংলাদেশ। সিলেট টেস্টে ৭৮ রানের দারুণ জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

৪৩৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিনেও লড়াই চালিয়ে যাচ্ছিল পাকিস্তান। বিশেষ করে রিজওয়ান ও সাজিদ –এর জুটি বাংলাদেশের জন্য কিছুটা উদ্বেগ তৈরি করেছিল।

শেষ দিনের শুরুতে দ্রুত রান তুলে ম্যাচে উত্তেজনা ফেরানোর চেষ্টা করে সফরকারীরা। রিজওয়ান দারুণ এক ইনিংস খেললেও সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। ৯৪ রানে শরিফুল ইসলাম –এর বলে গালিতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে।

এর আগে বিপজ্জনক হয়ে ওঠা সাজিদ খানকে ফিরিয়ে স্বস্তি ফেরান তাজুল ইসলাম । বাঁহাতি এই স্পিনারের বলে স্লিপে ক্যাচ দেন সাজিদ। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরার পারফরম্যান্সও উপহার দেন তাইজুল।

শেষ পর্যন্ত ৯৮তম ওভারে খুররম শাহজাদ আউট হলে ৩৫৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক জয়।

এই সিরিজ জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে আর কোনো দলের বিপক্ষে এত টানা জয় পায়নি টাইগাররা।

ব্যাট হাতে সিরিজজুড়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুশফিকুর রাহিম ও লিটন দাস। অন্যদিকে বোলিংয়ে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলামের ধারাবাহিক সাফল্য পুরো সিরিজে চাপে রেখেছে পাকিস্তানকে।

সব মিলিয়ে ব্যাটিং, বোলিং ও মানসিক দৃঢ়তায় সিরিজজুড়ে প্রতিপক্ষকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ঘরের মাঠে এই ধবলধোলাই দেশের টেস্ট ক্রিকেটে নতুন এক মাইলফলক হয়ে থাকল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।