বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ডা: সাদিকে মুক্তি না দিলে ‘কমপ্লিট শাটডাউন’ আ’ন্দোলনের হুশিয়ারি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী 
জানুয়ারি ২১, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার রামপুরায় ডেলটা হেলথকেয়ারে কার্মরত ডা: সাদিসহ অন্যদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও চিকিৎসকরা। অবিলম্বে তাকে মুক্তি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন হিসেবে কমপ্লিট শাটডাউন বা লংমার্চ টু ঢাকা ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ গেটের মূল ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচি চলে দুপুর ১ টা পর্যন্ত।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ডা: আব্দুল্লাহ বলেন, ঢাকার রামপুরায় ডেলটা হেলথকেয়ারের সামনে গত ১৯ জুলাই রিকশা চালক ইসমাইলের ওপর ওপেন গুলি চালায় পুলিশ। সেই সময় ডেলটা হেলথকেয়ারে কর্মরত ছিলেন ডা: সাদি। তিনি সিসিটিভি ফুটেজে দেখেন রিকশা চালক গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুর মুখে ঢলে পড়েছেন।

তিনি বাইরে এসে শেষ পর্যায়ে চিকিৎসা দেওয়ার জন্য সহযোগিতা করেন। সেই সময়ও ডা: সাদিকে লক্ষ্য করে পুলিশ গুলি করে যা সিসিটিভি ফুটেজে দেখা যায়। কিন্তু তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। ডা: সাদিকে বীর সন্তানের তালিকায় রাখা উচিত ছিলো।

কিন্তু আজকে তাকে আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। ডা: সাদিকে মামলা দিয়ে প্রশাসন ঘটনাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সেই আন্দোলন হতে পারে কমপ্লিট শাটডাউন ও লংমার্চ টু ঢাকা। অবস্থান কর্মসূচিতে রাজশাহী মেডিকেল কলেজের প্রথম হতে ৫ম বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।