পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদমান, সম্পাদক মাহতাপ

Md Abu Bakar Siddique
অক্টোবর ২১, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাহতাপ ইসলাম।

গতকাল রবিবার (১৯ অক্টোবর) রাতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেন তারা।

নতুন এ কমিটির সভাপতি সাদমান আব্দুল্লাহ সলিমুল্লাহ মুসলিম হলের নির্বাচিত জিএস। তিনি এর আগে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর নতুন সাধারণ সম্পাদক মাহতাপ ইসলাম যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন গাজী। কমিটিতে ‘জুলাই স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক’ ও ‘রাজনৈতিক শিক্ষা পাঠচক্র সম্পাদক’ নামে দুইটি নতুন পদ গঠন করা হয়েছে। এই দুই পদে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মোফাচ্ছেল হক ও ওমর ফারুক।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রাশেদ খান আদিব, সহ-সভাপতি সুমাইয়া মোস্তারী রিস্তী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সাদমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ সামিয়া, দপ্তর সম্পাদক রাকিবুল আলম রুদ্র, সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ নোমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মাহিন। এছাড়া সমাজসেবা সম্পাদক ইসতিয়াক আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজুর রহমান, সাহিত্য সম্পাদক কৌফিক আদির, আইনবিষয়ক সম্পাদক মুনতাসীর রহমান, ছাত্রী বিষয়ক সম্পাদক ফারহাত খান টুলকি এবং কার্যকরী সদস্য মুরাদ হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।