বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঢাবির বাসে হামলার ঘটনায় ৫ জন গ্রেফতার

Main Admin
এপ্রিল ৩০, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনএস সেন্টারের সামনে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

বুধবার জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলায় বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত রবিবার উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিআরটিসির একটি ট্রাকের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। সেই ঘটনায় গতকাল মঙ্গলবারও ওখানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা। সেখান থেকে কিছু শিক্ষার্থী ও বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলা ও ভাঙচুর চালায়।
এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়। ঘটনা জানার পর তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নিতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। পরে ঢাকা মেট্রোপলিটিন পুলিশের সঙ্গেও কথা বলেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঘটনার পর অভিযোগ জানাতে রাতে উত্তরার পশ্চিম থানায় যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন উপাচার্য। অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের অনুরোধ জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।