পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দরপতনের তালিকায় শীর্ষ ইনফরমেশন সার্ভিসেস

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৯, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৬ টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৯ নভেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৮২ শতাংশ। এতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইনডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৩৮ শতাংশ।তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’র শেয়ারদর কমেছে ১ টাকা বা ৪ দশমিক ০৯ শতাংশ।এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— জিলবাংলা সুগার মিলস লিমিটেড , আইসিবি অগ্রণী মিউচুয়াল ফান্ড ওয়ান, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বাটা সু কোম্পানি লিমেটড, এসিআই ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড, নীতোল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।