বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দেশে প্রথমবারের মতো ‘হেলথ এডিশন’ এয়ার কন্ডিশনার এনেছে টিসিএল

পত্রিকার পাতা ডেস্ক
আগস্ট ২৩, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: দেশের অন্যতম ইলেকট্রনিক্স রিটেইল চেইন সনি-র‍্যাংস-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বিশ্বের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড টিসিএলের প্রিমিয়াম ‘হেলথ এডিশন’ এয়ার কন্ডিশনার। এর মাধ্যমে গ্রাহকরা এখন সনি-র‍্যাংস-এর মাধ্যমে টিসিএলের অত্যাধুনিক ও স্বাস্থ্য-কেন্দ্রিক এয়ার কন্ডিশনার সিরিজটি ক্রয় করতে পারবেন।

শহরের বিষাক্ত বায়ুদূষণ এখন শহুরে জীবনের নিত্যসঙ্গী। এর ক্ষতিকর প্রভাব ফুসফুস ও শ্বাসতন্ত্রের ওপরও পড়ছে। তাই বাইরে থেকে ঘরে ফিরেও প্রশ্ন থাকে, ঘরের বাতাস কতটা স্বাস্থ্যকর? শুধু এসি দিয়ে তাপমাত্রা কমালেই যথেষ্ট নয়; বন্ধ ঘরে ধূলিকণা ও অতিরিক্ত আর্দ্রতা অস্বস্তির কারণ হতে পারে। তাই আধুনিক এসিতে শীতলতার পাশাপাশি বাতাসের গুণমান ও আর্দ্রতা নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ।

এই চাহিদাকে সামনে রেখে ডিএক্স গ্রুপ বাংলাদেশের বাজারে এনেছে টিসিএলের ‘প্রিমিয়াম হেলথ এডিশন এসি’। এই সিরিজের প্রধান আকর্ষণ হলো এর ছয় স্তরের স্বাস্থ্য সুরক্ষা ফিল্টার ব্যবস্থা, যা বিভিন্ন ধাপে বাতাসকে পরিশোধিত করে ঘরের মধ্যে সতেজ ও স্বাস্থ্যকর বাতাস সরবরাহ করতে পারে।

বায়ুদূষণের বিরূপ প্রভাব কেবল শ্বাসতন্ত্রেই নয়, ত্বকের ওপরও পড়ে। এই বিষয়টি বিবেচনায় টিসিএলের হেলথ এডিশন এসিতে ব্যবহার করা হয়েছে ভিটামিন-সি প্রযুক্তি, যা শীতলতার পাশাপাশি বাতাসে সতেজতার অনুভূতি এনে দেয়।

অন্যদিকে, বাংলাদেশের আবহাওয়ায় আর্দ্রতা একটি বড় সমস্যা। অনেক সময় এসি চলা সত্ত্বেও ঘরে ভেজা ভাব ও অস্বস্তি থেকে যায়। এই এসির বুদ্ধিমান আর্দ্রতা নিয়ন্ত্রণ প্রযুক্তি ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণে সহায়তা করে আরও আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারে।

দীর্ঘদিন ব্যবহারে এসির ভেতরে ধুলা ও দুর্গন্ধ জমার প্রবণতা দূর করতে এতে যুক্ত করা হয়েছে স্বয়ংক্রিয় অভ্যন্তরীণ পরিষ্কার ব্যবস্থা। কয়েলকে জমাট বাঁধা, বরফমুক্ত করা এবং শুকিয়ে নেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে এটি এসির অভ্যন্তরীণ অংশকে শুষ্ক ও পরিচ্ছন্ন রাখতে সহায়তা করে।

এসব সুবিধার পাশাপাশি টিসিএল হেলথ এডিশন এসিতে রয়েছে ডিসি ফুল ইনভার্টার প্রযুক্তি, যা সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম। এর সঙ্গে ওয়াই-ফাই কানেক্টিভিটি, স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ সুবিধা, চারদিকে বাতাস প্রবাহের প্রযুক্তি এবং বিল্ট-ইন ভোল্টেজ স্ট্যাবিলাইজার—এসব ফিচার আধুনিক জীবনযাত্রার সঙ্গে আরও উপযোগী করে তুলেছে এসিটিকে।

উদ্বোধনী অনুষ্ঠানে সনি-র‍্যাংস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্স অফিসার মোস্তফা ওয়াকী চৌধুরী, সিনিয়র জিএম জাকির আলম, জিএম হেড অব রিটেইল কে এম মুসাদ্দেক উল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা।

টিসিএলের একমাত্র পরিবেশক ডিএক্স গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাক্ট অফিসার আরিফুর রহমান, হেড অব সেলস মাহমুদুল আলম, অ্যাডভাইজরি মার্কেটিং ও ডিজিটাল ক্লাস্টার মুনতাসির আহমেদ, হেড অব অলটারনেটিভ চ্যানেল আলাল উদ্দিন রুমেলসহ অন্যান্য কর্মকর্তারা।

১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি, ৫ বছরের পার্টস ওয়ারেন্টি এবং ২ বছরের ফ্রি হোম সার্ভিস সুবিধাসহ টিসিএল হেলথ এডিশন এসির ১ টন, ১.৫ টন ও ২ টন মডেল এখন সনি-র‍্যাংসসহ সারাদেশের টিসিএল-ডিএক্স অনুমোদিত ইলেকট্রনিক্স শপে পাওয়া যাবে।

উদ্বোধন উপলক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টিসিএলের এসি কিনলেই টিসিএল ৭৫ ইঞ্চি টিভি, ওয়াশিং মেশিনসহ লাখাধিক টাকার পুরস্কার জেতার সুযোগ থাকছে।

মোহাইমিনুল এহসান প্রতীক
সিনিয়র ম্যানেজার, মার্কেটিং
র‍্যাংস ইলেকট্রনিক্স লিমিটেড

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।