পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নগদে ফিরলে মিলবে ক্যাশব্যাক ও সারপ্রাইজ

Md Abu Bakar Siddique
নভেম্বর ২৯, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

বছর শেষে আবারও গ্রাহকদের জন্য নগদ নিয়ে এসেছে দারুণ একটি ক্যাম্পেইন ‘আসা আর ফেরা সারপ্রাইজ সেরা’। যেসব নগদ গ্রাহক নিয়মিত লেনদেন করেননি, তারা যদি আবারো নগদে ফিরে এসে লেনদেন করেন এবং পাশাপাশি যারা নতুন নগদ অ্যাকাউন্ট খুলে লেনদেন করবেন, তাদের জন্য এই ক্যাম্পেইনে থাকছে প্রতিদিন ক্যাশব্যাকসহ গ্র্যান্ড পুরস্কার হিসেবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোনসহ হাজারো পুরস্কার জেতার।

যেসব গ্রাহক নগদ ওয়ালেট থেকে চলতি বছরের ৩০ জুনের পর যারা লেনদেন করেননি, তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। এ ছাড়া নতুন নিবন্ধনকৃত গ্রাহকেরাও এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাইমন ইমরান হায়দার বলেন, ‘বছর শেষে আর নতুন বছরের শুরুতে গ্রাহকদের জন্য নগদের পক্ষ থেকে এটা একটা আনন্দ আয়োজন। হাজার হাজার গ্রাহকের জন্য এমন একটি ক্যাম্পেইন চালু করে আমরা গ্রাহকদের সাথে আরো বেশি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। আর গ্রাহকেরা আমাদের সম্পদ, তারা সাথে আছেন বলেই আমরা নতুন নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়ে আসতে পারছি।’

ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য ও বিস্তারিত জানতে গ্রাহকেরা নিয়মিত নগদের অফিসিয়াল ফেইসবুক পেইজ লক্ষ্য রাখতে পারেন। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে নগদের অফিসিয়াল ওয়েবসাইটেও। ক্যাম্পেইনের যেকোনো শর্ত নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিপালিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।