পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নতুন ডেটা সেন্টার ও এআই প্রশিক্ষণে বড় পদক্ষেপ গুগলের

Md Abu Bakar Siddique
আগস্ট ৩০, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আরও ৯০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগল। এই বিনিয়োগ ২০২৬ সাল পর্যন্ত চলবে। গুগল জানিয়েছে, এই অর্থ মূলত ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোতে ব্যয় করা হবে।এর অংশ হিসেবে ভার্জিনিয়ার চেস্টারফিল্ড কাউন্টিতে একটি নতুন ডেটা সেন্টার স্থাপন করা হচ্ছে। এ জন্য স্থানীয় অংশীদারদের সঙ্গে মিলে বিদ্যুৎ চাহিদা মেটানো, জ্বালানি দক্ষতা কর্মসূচি এবং নতুন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।তবে গুগল শুধু অবকাঠামোতেই নয়, মানবসম্পদ উন্নয়নেও নজর দিচ্ছে। ভার্জিনিয়ার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এআই ও চাকরিমুখী প্রশিক্ষণ চালু করা হচ্ছে। পাশাপাশি, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়, ব্রাইটপয়েন্ট কমিউনিটি কলেজ এবং নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজকে যুক্ত করা হয়েছে গুগলের ‘এআই ফর এডুকেশন অ্যাকসেলারেটর’ প্রকল্পে।এছাড়া ‘Virginia Has Jobs’ নামে একটি উদ্যোগের মাধ্যমে ভার্জিনিয়ার সাধারণ মানুষও এআই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

গুগল মনে করছে, এই বিনিয়োগ শুধু ভার্জিনিয়ার অর্থনীতিকে এগিয়ে নেবে না, বরং যুক্তরাষ্ট্রকে বৈশ্বিকভাবে এআই প্রযুক্তিতে নেতৃত্ব ধরে রাখতে সহায়তা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।