পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নাকভির চেয়ার কেড়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে ভারত ট্রফি না দেওয়ায় ক্ষোভ

Main Admin
অক্টোবর ১১, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে খবর, এশিয়া কাপ ফাইনালের পর দীর্ঘ দিন কেটে গেলেও ভারতীয় দলকে ট্রফি দিতে উদ্যোগী না হওয়ায় এসিসি চেয়ারম্যানকে তার পদ থেকে সরাতে উদ্যোগী হচ্ছে ভারত। তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এশিয়া কাপ ঘিরে বিতর্ক থামছে না। ভারত-পাকিস্তান দ্বন্দ্বও থামছে না। নাকভি ভারতকে ট্রফি হস্তান্তরের কোনও উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ বিসিসিআই কর্তারা। আগামী নভেম্বরে রয়েছে এসিসির বৈঠক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই বৈঠকে নাকভির বিরুদ্ধে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্তারা।

 

এর আগে প্রতিবেদনে জানা গিয়েছিল, এসিসি কর্তাদের নাকভি নির্দেশ দিয়ে রেখেছেন, তার অনুমতি ছাড়া ট্রফি হস্তান্তর করা যাবে না। পিসিবি চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক এসিসি কর্তা বলছেন, ‘ট্রফিটি দুবাইয়ে এসিসির দপ্তরে রাখা আছে। নাকভির নির্দেশ, তার অনুমতি ছাড়া ট্রফি সেখান থেকে সরানো যাবে না। কাউকে হস্তান্তরও করা যাবে না। তার অনুপস্থিতিতেও কিছু করা যাবে না।’ তিনি আরও বলেছেন, ‘নাকভির নির্দেশ, ভারতীয় দল বা বোর্ডের কোনও প্রতিনিধিকে এসিসি দফতরে গিয়ে ট্রফি নিতে হবে।’

 

নাকভির অনড় অবস্থানে ক্ষুব্ধ ভারতের ক্রিকেটকর্তারা। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘‘নাকভির পরিণতি কী হয়, সেটা এখন দেখার বিষয়। বিসিসিআই একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে, নিজের কাছে ট্রফি রেখে দেওয়ার কোনো অধিকার নেই নাকভির। ট্রফি ভারতকে হস্তান্তর না করাটাও গ্রহণযোগ্য নয়। তা ছাড়া সরকারিভাবে এশিয়া কাপের আয়োজক ছিল ভারতই।’

ফাইনালের দিন নাকভির ট্রফি নিয়ে চলে যাওয়াকে হাতিয়ার করে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্তারা। অধিকারের বাইরে গিয়ে তিনি কীভাবে ট্রফি নিজের দপ্তরে নিয়ে গেলেন, তার কৈফিয়ত চাওয়া হতে পারে। সূত্রের খবর, বিসিসিআই কর্তারা এসিসির একাধিক সদস্য দেশের সমর্থন নিশ্চিত করে বৈঠকে যাবেন। নাকভিকে সরাতে বিসিসিআই কর্তারা ঠিক কী রণকৌশল নিচ্ছেন, তা অবশ্য খোলাসা করা হয়নি। তবে আটঘাট বেঁধে যে নামছেন সেটি পরিষ্কার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।