পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নাহিদ রানাকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের কোচ

Sun this Ja ham
মার্চ ১২, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানকে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরে ব্যাটিংয়ে নেমে পেসার নাহিদ রানার বোলিং তোপে ৩০.৪ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

তবে পাকিস্তানের এত অল্প রানের পুঁজি সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাহিদ রানা। মাত্র ৭ ওভারে ২৪ রান দিয়ে তিনি একাই নিয়েছেন ৫ উইকেট। জবাবে খেলতে নেমে ৮ উইকেট ও ২০৯ বল হাতে রেখেই জয় পায় টাইগাররা।

এই হারের পর নিজেদের ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি বাংলাদেশের পেসার নাহিদ রানার প্রশংসাও করেছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মাইক হেসন বলেন, উইকেট ভালো ছিল। নাহিদ রানা অসাধারণ বোলিং করেছে। সে যখন বোলিংয়ে আসে, তখনই ম্যাচের চিত্র পাল্টে যায়। তার বোলিংয়ের ভ্যারিয়েশন এবং বাউন্সের কারণে আমাদের ব্যাটিং খুব চাপের মধ্যে পড়ে।

মাত্র ২৪ রানে পাকিস্তানের টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন নাহিদ। তার বোলিংয়ের প্রশংসা করে হেসন বলেন, রানা খুব ভালো জায়গায় বোলিং করেছে। আমি প্রথমবার তাকে সরাসরি বোলিং করতে দেখলাম। সে নিখুঁত জায়গায় বল ফেলছিল। তার ৫ উইকেটের পারফরম্যান্স সত্যিই বিশেষ কিছু। সে এই পারফরম্যান্সের পূর্ণ স্বীকৃতি পাওয়ার যোগ্য।

পাকিস্তানের ব্যাটিং একাদশে এদিন তিনজন টপ অর্ডার ব্যাটারের অভিষেক হয়েছে, যারা নাহিদের বোলিংয়ে ব্যর্থ হয়েছেন। তবে হেসনের মতে, শুধু অনভিজ্ঞরাই নয়-দলের অভিজ্ঞ ব্যাটাররাও ভালো করতে পারেননি।

তিনি বলেন, আমাদের ব্যাটিং পারফরম্যান্স মোটেও সন্তোষজনক হয়নি। কেবল তরুণ খেলোয়াড়রাই নয়, পুরো দলের ব্যাটিংই খারাপ ছিল। আমাদের দ্রুত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।