পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পতিত সরকার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে

Md Abu Bakar Siddique
আগস্ট ২, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের উপর জগদ্দল পাথরের মতো বসেছিল। দেশে বাক-স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র-জনতা ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, স্বৈরাচারের পতন হলেও দেশে এখনো জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে আসেনি। পতিত সরকার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে সারা দেশের ক্যাডারদের জড়ো করে সেনাবাহিনীর এক কর্মকর্তা প্রশিক্ষণ দিচ্ছে, যা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিজম যাতে আর কোনোভাবেই দেশে ফিরে আসতে না পারে, তার জন্য তারেক রহমান স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকার আহ্বান জানান।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্নার সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম জি মাসুম রাসেল, সহ-সভাপতি ড. মফিদুল আলম খান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।