পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পাকিস্তানের জয়ের আগে আমিরাতের আসিফের তাণ্ডব

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্য বিশাল, ২০৮ রান। বিশাল লক্ষ্য অর্জনে যেমন ব্যাটিং করা দরকার, সেটাই করতে চেয়েছিল সংযুক্ত আরব আমিরাত। পাওয়ার প্লের ৬ ওভারে তারা ৫৪ রান তুলেওছিল। কিন্তু এই রান তুলতে যে হারিয়ে ফেলে ৩ উইকেট। মাঝের ওভারে তাই একটু চাপেই পড়ে যায় স্বাগতিকেরা। দ্রুত আরও দুটি উইকেট হারিয়ে চাপ আরও বাড়ে।সেই চাপ থেকে আর বের হতে পারেনি আরব আমিরাত। শেষ পর্যন্ত ম্যাচটি তারা হেরেছে ৩১ রানে। টসে জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ২০৭ রান তোলে। সেই রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান তুলেছে আরব আমিরাত।  ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের এটা টানা তৃতীয় জয়। সিরিজের অপর দল আফগানিস্তান।পাকিস্তানের জয়ের আগে অবশ্য ব্যাট হাতে তাণ্ডব দেখান আরব আমিরাতের ব্যাটসম্যান আসিফ খান। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ছয়টি করে চার ও ছয়ে ২২০ স্ট্রাইক রেটে ৩৫ বলে ৭৭ রান করেছেন তিনি। আরব আমিরাতের পক্ষে ১৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেছেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।
৪৭ রান দিয়ে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন হাসান আলী। ২১ রানে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ নেওয়াজ। একটি করে উইকেট সালমান মির্জা ও সাইম আইয়ুবের।

এর আগে পাকিস্তান ২০০ পেরোনো স্কোর পেয়েছে মূলত দুটি ফিফটির ওপর ভিত্তি করে। ওপেনার সাইম আইয়ুব সাত চার ও চার ছয়ে ৩৮ বলে করেছেন ৬৯ রান। মিডল অর্ডারে হাসান নেওয়াজ ২৬ বলে ৫৬ রান করেছেন দুটি চার ও ছয় ছয়ে। এ ছাড়া মোহাম্মদ নেওয়াজ দুই চার ও এক ছয়ে ১৫ বলে খেলেছেন ২৫ রানের ক্যামিও ইনিংস।আরব আমিরাতের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন জুনাইদ সিদ্দিক ও সগির খান। চার ওভার বোলিং করে জুনাইদ দিয়েছেন ৪৯ রান, সগির ৪৪। দুই উইকেট নেওয়া হায়দার আলী দিয়েছেন ৩২ রান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।