বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পাবনার ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ;ছেলে আটক

গিয়াস উদ্দিন সরকার
অক্টোবর ২০, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

  • পাবনার ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ;ছেলে আটক

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলায় মাদক কেনার টাকা না পেয়ে আপন মা কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার ২০ অক্টোবর সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সূর্য বেগম (৬০) ওই গ্রামের লোকমান আলীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মোঃ উদ্দিন সরদার কে (৩২) আটক করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সূর্য বেগমের তিন মেয়ে ও এক ছেলে। ছেলে উদ্দিন সরদার সবার ছোট। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, উদ্দিন সরদার মাদকাসক্ত। এ কারণে প্রায় তিন মাস আগে তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে উদ্দিন সরদার বাড়িতে একাই থাকতেন। এদিকে, সূর্য বেগমের স্বামী লোকমান আলী কয়েক বছর ধরে অন্ধ। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। পরিবারের এমন পরিস্থিতির মধ্যেই মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিজের ছেলের হাতে মায়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় লক্ষ্মীকোল গ্রাম সহ আশপাশের এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় সূর্য বেগম বাড়িতে রান্না করছিলেন। এ সময় তার ছেলে উদ্দিন সরদার মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চান। টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো কাচি দিয়ে মাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সূর্য বেগমের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর উদ্দিন সরদার পাশের একটি বাড়িতে গিয়ে আত্মগোপন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং পাশের ঘরের দরজা কেটে উদ্দিন সরদার কে আটক করে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, নেশার টাকা না দেয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা অভিযুক্ত ছেলে উদ্দিন সরদার কে পাশের একটি বাড়ির থেকে জানালার গ্রিল কেটে আটক করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ছবি:পাবনার ফরিদপুরে মাকে হত্যার অভিযোগে আটক মোঃ উদ্দিন সরদার।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
২০ অক্টোবর ২০২৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।