হঠাৎ করেই দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কেভিন পিটারসেন। তার এমন সিদ্ধান্তে বিতর্ক শুরু হলও তাকে ধন্যবাদ জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত বছর আইপিএলের প্রথম কোচিং কর্মজীবন হিসেবে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগদান করেছিল। বছর ঘুরতেই তিনি এই পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তিনি এখনও ধারাভাষ্যের মাধ্যমে আইপিএলের অংশ থাকবেন বলে জানিয়েছেন।
তার এমন সিদ্ধান্তে দিল্লি ক্যাপিটালস সাবেক ইংল্যান্ড তারকার প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং উষ্ণতা দেখিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি পিটারসেনকে তার সমর্থন এবং দলের প্রতি আবেগের জন্য ধন্যবাদ জানিয়েছে। এক্সে দেওয়ার পোস্টে “একবার দিল্লিওয়ালা, সর্বদা দিল্লিওয়ালা। সকল ভালোবাসা এবং সমর্থনের জন্য কেপিকে ধন্যবাদ জানান দিল্লি ক্যাপিটালস।
পিটারসেন দিল্লির আইকনিক অরুণ জেটলি স্টেডিয়ামে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস করেছিলেন। তিনি ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে দিল্লির প্রতিনিধিত্ব করেছিলেন এবং দলের হয়ে ১৯ ম্যাচে ৫৯৯ রান করেছিলেন।
এদিকে, গত বছর প্লেঅফ মিস করার পর দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলে মনোযোগ কেন্দ্রীভূত করেছে। দলটি পয়েন্ট টেবিলে পঞ্চম স্থান অর্জন করেছিল এবং অক্ষর প্যাটেলের অধিনায়কত্বে শীর্ষ চারে স্থান পেতে ব্যর্থ হয়েছিল।
আগামী ১ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে এবার যাত্রা শুরু করবে দিল্লি। এরপর তারা মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে।

