বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ডেকেছেন

অনলাইন ডেস্ক
মে ১০, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১০ মে) রাত ৮টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বৈঠকের আলোচ্য সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধসহ ভারত -পাকিস্তান ইস্যু এবং চলমান অন্যান্য বিষয় নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে।
শুক্রবার (৯ মে) অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছিল, ‘সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সরকার জাতিসংঘের প্রতিবেদন বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।