প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, স্ট্যান্ড রিলিজ বিভাগীয় কমিশনার
মুরাদুল ইসলাম সনেট , রাজশাহী:
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাঁকে বদলি করা হয়। আদেশ জারির পরদিন নয়, ওই দিনই তিনি রাজশাহী ছেড়ে যান বলে জানা গেছে।
বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালনের জন্য রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান অবতরণ করে। জনসভা শেষে সন্ধ্যা ৭টার দিকে একই বিমানে রাজশাহী ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী তাঁর সঙ্গে হাত মেলাতে গিয়ে নির্ধারিত প্রটোকল অতিক্রম করে সামনে এগিয়ে গিয়ে কোলা কুলি করতে যান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পরপরই তাঁকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ জারি হয় বলে উল্লেখ করা হচ্ছে।
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর ঘটনাটিই বিভাগীয় কমিশনারের বদলির কারণ কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও বদলির আদেশের বিস্তারিত যাচাই প্রয়োজন।


