বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, রাজশাহীতে গ্রেপ্তার আবু বকর

মুরাদুল ইসলাম সনেট
অক্টোবর ২২, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, রাজশাহীতে গ্রেপ্তার আবু বকর

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য করার ঘটনায় আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এ তথ্য নিশ্চিত করেছে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. গাজিউর রহমান জানান, মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ, এসআরবি ও অন্যান্য সংশ্লিষ্ট ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আবু বকরকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর আবু বকরকে ঢাকায় নেওয়া হচ্ছে।
ঘটনার সূত্রপাত গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে। ওই দিন বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর যাতায়াতে ব্যবহৃত বাসের ছবি ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। পরে ওই মন্তব্যের সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে এ ঘটনায় আবু বকরের বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।