বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফরিদপুরে মসজিদের ইমামরা পেলেন ঈদ উপহার

Main Admin
মার্চ ২৭, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চারটি ইউনিয়নের তিন শতাধক মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান দিয়েছে আব্দুর রহিম কল্যান ট্রাষ্ট। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবিরের আর্থিক সহযোগীতায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়।বৃহস্পতিবার সকালে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের বেপারী বাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। আব্দুর রহিম বেপারীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহজাহান সিকদার, মো. আব্দুল কুদ্দুস, হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কবির, সাবেক ইউপি চেয়ারম্যান ওবায়দুল বারী দিপু খা।পরে চরভদ্রাসন উপজেলার চারটি ইউনিয়নের তিন শতাধিক মসজিদের ইমামদের মাঝে চাল, ডাল, তেল, চিনিসহ খাদ্য সামগ্রী এবং আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।