পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফ্যান্টাসটিক ফিল্ম ফ্যাস্টিভালে বাংলাদেশের ‘লোক’

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশি শর্টফিল্ম ‘লোক’ নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্যান্টাসটিক ফিল্ম ফ্যাস্টিভালে। উৎসবের ফ্ল্যাগশিপ বিভাগের ‘ফ্যান্টাসটিক শর্টসে’ প্রদর্শিত হবে সিনেমাটি।ফ্যান্টাসটিক ফিল্ম ফ্যাস্টিভাল যুক্তরাষ্ট্রের জনরাভিত্তিক সিনেমার এক বড় উৎসব। এই উৎসবে হরর, সায়েন্স-ফিকশন, ফ্যান্টাসি, অ্যাকশন ও কাল্ট সিনেমা দেখানো হয়। এ উৎসবের ২০তম আসর শুরু হবে আগামী ১৮ সেপ্টেম্বর; চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।স্বল্পদৈর্ঘ্য ‘লোক’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহমুদা সুলতানা রীমা। তিনি বলেন, “যে কোনো স্বীকৃতিই আনন্দের। আমাদের সিনেমা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে এটা অনেক বড় সংবাদ।”

সিনেমার চিত্রনাট্য নিয়ে রীমা বলেন, ‘লোক’ মেটাফরিক গল্প। যেখানে ভৌতিক আর লোককথা গল্প উঠে এসেছে। আমরা চেয়েছিলাম সমাজের কিছু দিক রূপকভাবে এই চলচ্চিত্রে তুলে ধরতে। চেষ্টা করেছি বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক পৃথিবী গড়ে তুলতে, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে।‘লোক’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিনা রহমান তাসনিম। তিনি বলেন, লোক আমার জীবনের অন্যতম বিশেষ একটি কাজ। আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ যে তিনি এমন একটা চরিত্রে জন্য আমাকে ভেবেছেন। কাজটা করার সময় চিন্তা করিনি আমাদের সিনেমা দেশের বাইরেও এমনভাবে সমাদৃত হবে। এটা আমাদের পুরো টিমের জন্য যেমন আনন্দের তেমন গর্বেরও।সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকত সহ অনেকে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।