পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাংলাদেশের সেরা র‌্যাঙ্কিংয়ে এখন পাঁচ সপ্তাহ আগে দলে ফেরা সাইফই

Main Admin
অক্টোবর ৮, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ক্যারিয়ারের প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ২০–এ ঢুকেছেন সাইফ। ১৭ ধাপ এগিয়ে সাইফ উঠে এসেছেন ১৮ নম্বরে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সাইফই এখন সবার ওপরে।

 

ছন্দে আছেন সাইফ হাসান। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজে দলে ফেরার পর থেকে ধারাবাহিকভাবে রান করেছেন সাইফ। এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করার পর আফগানিস্তান সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও পেয়েছেন ফিফটি। এর প্রভাব পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়েও।

 

শুধু সাইফ নন, টপ অর্ডারের অন্য দুই ব্যাটসম্যান তানজিদ হাসান ও পারভেজ হোসেনেরও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তানজিদ ৪৩তম স্থান থেকে উঠে এসেছেন ৩৭ নম্বরে, আর পারভেজ হোসেন ৭১তম থেকে ৫৩তম স্থানে উঠেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা টিম রবিনসন ৫৮ ধাপ এগিয়েছেন, তিনি আছেন ২২ নম্বরে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক শর্মাই আছেন।

 

এশিয়া কাপ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলছে ভারত। ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ক্যারিয়ারের সেরা ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উঠেছেন। সেঞ্চুরি করে আহমেদাবাদ টেস্টে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ২৫তম স্থানে উঠে এসেছেন, যা তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান।

৩৬ বছর বয়সী জাদেজা ভারতের একমাত্র ইনিংসে অপরাজিত ১০৪ রান করেন। এর আগে তাঁর সেরা অবস্থান ছিল ২৯তম, যা তিনি এ বছরের জুলাইয়ে অর্জন করেছিলেন। এখন তাঁর রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ক্যারিয়ারসেরা ৬৪৪।

দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেওয়ার ফলে অলরাউন্ডারদের তালিকায়ও নিজের শীর্ষস্থান আরও মজবুত করেছেন জাদেজা। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের চেয়ে ১২৫ পয়েন্টে এগিয়ে আছেন।

ইংল্যান্ড সফরের ধারাবাহিকতা বজায় রেখে ভালো পারফরম্যান্স করেছেন পেসার মোহাম্মদ সিরাজও।

আহমেদাবাদ টেস্টে তাঁর বোলিং পরিসংখ্যান—প্রথম ইনিংসে ৪ উইকেটের বিপরীতে ৪০ রান ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিপরীতে ৩১ রান। এর ফলে র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ ১২তম স্থানে উঠেছেন তিনি। একই সঙ্গে প্রথমবারের মতো তাঁর রেটিং ৭০০ পয়েন্টের ঘর ছুঁয়েছে। ভারতের ইনিংস ও ১৪০ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিরাজ।

বাংলাদেশ সিরিজে ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন রশিদ খান। আফগান এই লেগ স্পিনারের অবস্থান দুই নম্বরে। গত বছরের জুনের পর এটাই তাঁর সর্বোচ্চ অবস্থান। বোলিং র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের আরও দুই বোলার উন্নতি করেছেন।

স্পিনার নুর আহমেদ আট ধাপ এগিয়ে এখন ১৭তম, মুজিব উর রেহমান ছয় ধাপ এগিয়ে ২৩তম স্থানে আছেন। বাংলাদেশের পেসার তানজিম হাসান নয় ধাপ এগিয়ে ৩৩তম, শরীফুল ইসলাম ২১ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজের সঙ্গে যৌথভাবে ৪৯তম স্থানে আছেন।

আফগানিস্তান সিরিজের সেরা খেলোয়াড় নাসুম আহমেদ ১৩১তম থেকে লাফিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন।  মোস্তাফিজুর রহমান আছেন ১২ নম্বরে, এই বাঁহাতি পেসারই বাংলাদেশের শীর্ষ বোলার। বোলিংয়ে শীর্ষে আছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।