বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাবাকে খুন করার পর নিজেই ৯৯৯-এ কল দিলেন মেয়ে

অনলাইন ডেস্ক
মে ৮, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

সাভারে বাবাকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে মেয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) ভোরে সাভার পৌর এলাকার মজিদপুরে ‘নূর মোহাম্মদ ভিলার’ পঞ্চম তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত ৫৫ বছর বয়সী আব্দুর সাত্তার নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মেয়েটিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আটক মেয়েটি তার বাবার বিরুদ্ধে ২০১৯ সাল থেকে যৌন নির্যাতনের অভিযোগ তুলে ২০২৩ সালে নাটোরের একটি আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বাবাও পাল্টা চুরির অভিযোগে মেয়ের বিরুদ্ধে মামলা করেন। পরে তিনি সাভারের মজিদপুর এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ওঠেন।

কয়েক মাস আগে মেয়েটি বাবার কাছে ফিরে আসেন। এরপর থেকেই বাবার পক্ষ থেকে মামলা প্রত্যাহারের জন্য চাপ আসতে থাকে। এতে ক্ষুব্ধ হয়ে মেয়েটি বাবাকে হত্যার পরিকল্পনা করেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ঘটনার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে অচেতন করেন। পরে রাত ৪টার দিকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করেন। এরপরই ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানান তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত মেয়েকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।