বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিইউএফটিআইমান-এর জাঁকজমকপূর্ণ তিন দিনব্যাপী সংলাপের সমাপ্তি আজ

Main Admin
আগস্ট ১৭, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বিইউএফটিআই ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স (বিইউএফটিআইমান) ২০২৫–এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত বৃহস্পতিবার (১৪ আগস্ট)।

বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ আয়োজন ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরা। আয়োজনে রয়েছে উচ্চপর্যায়ের বিতর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং বৈশ্বিক সমস্যা সমাধানে যৌথ আলোচনার আয়োজন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক সচেতনতা গঠনে এই কনফারেন্সের ভূমিকার প্রশংসা করেন। এ সময় অন্যান্য অতিথির মধ্যে ছিলেন রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহমেদ, বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিইউএফটি’র ছাত্রকল্যাণ পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) এএনএম রফিকুল আলম এবং বিইউএফটিমুনা ক্লাবের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক ফারুক আহমেদ।

সেক্রেটারি-জেনারেল সুমাইয়া হাফিজ পিওশি আনুষ্ঠানিকভাবে বিইউএফটিআইমান ২০২৫ এর উদ্বোধন ঘোষণা করেন। পরে প্রতিনিধিরা প্রথম কমিটি সেশনে যোগ দেন, যেখানে এ বছরের মূল প্রতিপাদ্য ‘হিউম্যানাইজিং কমপ্যাশন, ডিপ্লোম্যাসি অ্যান্ড সলিডারিটি ইন দ্য কোয়েস্ট ফর সাসটেইনেবল পিস অ্যান্ড কমপ্রিহেনসিভ সিকিউরিটি টু রিড্রেস গ্লোবাল ডিভাইডস’। দ্বিতীয় দিনে ছিল কমিটি কার্যক্রম এবং কালচারাল নাইট, যেখানে থাকবে মনোমুগ্ধকর পরিবেশনা ও ফ্যাশন শো। আজ শেষ দিনে হবে সমাপনী কমিটি সেশন, পুরস্কার বিতরণী ও গালা নাইট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।