পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মেয়াদোত্তীর্ণ রুটি দিয়ে স্যান্ডউইচ তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

Sun this Ja ham
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ রুটি দিয়ে স্যান্ডউইচ তৈরি করার দায়ে সুইট গ্রিন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার দুপুর সাড়ে ১২টা দিকে জেলা শহরের হালদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের হালদারপাড়া এলাকায় সুইট গ্রিন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় রেস্টুরেন্টে গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) মেয়াদ শেষ হওয়া বনরুটি দিয়ে স্যান্ডউইচ প্রস্তুত করছিলেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় সুইট গ্রিন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।