বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

যশোরে ৫১তম নুতন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন রওনক জাহান

Main Admin
মার্চ ৯, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরে ৫১তম নুতন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন রওনক জাহান
 
যশোরে পুলিশ প্রধান হিসেবে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিরেন নারী পুলিশ কর্মকর্তা রওনক জাহান। মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। এর আাগে তিনি ডিএমপির উপকমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। নারী এই পুলিশ সুপার নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
রওনক জাহান যশোরে প্রথম ৫১তম পুলিশ সুপার হিসাবে যোগদান করলেন। যশোর জেলার যে কয়জন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন তিনি তার মধ্যে একমাত্র নারী পুলিশ সুপার। তিনি ২৭ বিসিএস ক্যাডার। নেত্রকোণা জেলার পূর্বধলার সন্তান রওনক জাহান।
রওনক জাহান দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।
যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর রওনক জাহান জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে এ জেলার মানুষ ধারণা করা হচ্ছে।
এদিকে যশোরের সাবেক পুলিশ সুপার মো জিয়াউদ্দিন আহম্মেদকে পুলিশ অধিদপ্তর,ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।