বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিম ১৮০ টাকা কেজি

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বেড়ে যাওয়া ও বৃষ্টির কারণ দেখিয়ে রাজধানীর খুচরা বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। আসন্ন শীত মৌসুমে সবজির দাম কম থাকার কথা থাকলেও উল্টো বাড়তি দামে কিনতে হচ্ছে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য। বাজারে বেশির ভাগ সবজির কেজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। শিম ও বেগুনের দাম ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। বেগুনের দাম কেজিতে ১০০ টাকা। করলা ও ঢেঁড়সের দাম প্রতি কেজি ৮০ টাকা। তবে সবজির মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে মুলা, যার প্রতি কেজির দাম ৩০ টাকা।

আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, গোল বেগুন ১০০ টাকা, শিম ১৬০ থেকে ১৮০ টাকা, শসা ৮০ টাকা, গাজর ১৪০ টাকা, পটল ৬০ টাকা এবং কাকরোল ৬০ টাকায়।

এ ছাড়া প্রতি কেজি ঝিঙা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, পেঁপে ৩০ টাকা, মুলা ৭০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা এবং বরবটি ৮০ টাকায়। প্রতি পিস লাউয়ের দাম ৭০ থেকে ৮০ টাকা। কাঁচা কলা বিক্রি হচ্ছে প্রতি হালি ৪০ টাকায়।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী কামরুজ্জামান সোহেল। তিনি বলেন, “বাজারের সব ধরনের সবজির দাম বেশি বেশি। ১০০ টাকা ৮০ টাকার ঘরে প্রায় সব ধরনের সবজি। এত টাকা দিয়ে সবজি কিনে খাওয়া সাধারণ মানুষের জন্য আসলেই কঠিন। শীত মৌসুম আসতে চলেছে, এ সময় সবজির দাম কম হওয়ার কথা, উল্টো সবজির দাম বাড়তি। বিক্রেতাদের জিজ্ঞেস করলে তারা বলে পরিবহনের খরচ বাড়ার কারণে সবজির দাম বাড়তি যাচ্ছে। আগে যেখানে এক কেজি সবজি কিনতাম, এখন এক আইটেম সবজি কিনি আধা কেজি করে।”

সবজির দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে রামপুরা বাজারের বিক্রেতা খাদিমুল ইসলাম বলেন, ‘বেগুন ১০০ টাকা কেজি, বাকি সবজিগুলো ৮০ টাকা ৬০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। সবজির দাম বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে পরিবহন খরচ বেড়ে যাওয়া। পরিবহন খরচ বৃদ্ধির বিষয়টি সবজির বাজারে প্রভাব ফেলেছে। এছাড়া সামনের শীতকালের মৌসুম আসছে, এ সময় নতুন করে সব সবজি বাজারে উঠবে। তার আগে এখন আগের সবজি শেষ হয়ে যাচ্ছে, তাই বাজারে তুলনামূলক সরবরাহ কম। সবকিছু মিলিয়ে সবজির দাম কিছুটা বাড়তি যাচ্ছে। তবে দুই-এক মাসের মধ্যে শীতকালীন মৌসুম শুরু হয়ে গেলে বাজারে প্রচুর পরিমাণে নতুন সবজি উঠবে, তখন আবার সবজির দাম কমে আসবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।